দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের পরিচিত মুখ হান সেওং-সুক। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদ তার নিয়োগ অনুমোদন করেছে।
হান সেওং-সুক দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও ব্যবসা খাতের সঙ্গে যুক্ত। তিনি এর আগে দেশটির অন্যতম বৃহৎ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ‘নাভের’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় তার দক্ষতা ব্যাপকভাবে স্বীকৃত।
প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই দায়িত্বে শিল্পখাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেন তিনি।
তার নিয়োগকে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এমএস/